ভোট কুড়াতে জুতা সাইকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের দ্বারে দ্বারে কড়া নাড়ছে রাজ্যের বিধানসভার নির্বাচন। আগামী এপ্রিল থেকে মে মাসের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ভোট কুড়ানোর জন্য নিয়েছে নানা উদ্যোগ। পাশাপাশি শিক্ষার্থীদের সন্তুষ্ট রাখার জন্য বিনা মূল্যে বাইসাইকেল ও জুতা বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি সাড়ে ৭ লাখ বাইসাইকেল ও ৮০ লাখ জোড়া জুতা কিনেছে। জানানো হয়, প্রকল্পের আওতায় নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিনা মূল্যে বাইসাইকেল দেওয়া হবে। আর প্রাথমিকের ছাত্রছাত্রীদের পায়ে-পায়ে পরিয়ে দেওয়া হবে জুতা।