মঙ্গলের কক্ষপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহস্যময় ‘লাল গ্রহ’ মঙ্গলের কক্ষপথে ভারতের প্রথম নভোযান আগামী সপ্তাহে পৌঁছাবে। গত বছরের নভেম্বরে মঙ্গলযান নামের এই নভোযানকে ওই গ্রহের ভূপৃষ্ঠ, খনিজ পদার্থের গঠন এবং বায়ুমণ্ডল নিয়ে গবেষণার উদ্দেশ্যে পাঠানো হয়। প্রায় সাড়ে সাত কোটি ডলার ব্যয়সাপেক্ষ এই পদক্ষেপ সফল হলে ভারতের সরকার নতুন করে মহাকাশ গবেষণার অবকাঠামো নির্মাণে উৎসাহিত হবে। এটি দেশটিকে মহাকাশ প্রযুক্তির প্রতিযোগিতায় যোগ্য প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবে।
রয়টার্স