মণিপুরে কংগ্রেস এগিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিধানসভা নির্বাচনে মণিপুর রাজ্যে কংগ্রেস এখন পর্যন্ত ২৩টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৪৪টির ফল ঘোষণা করা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য পেতে হবে কমপক্ষে ৩১টি আসন। এখন পর্যন্ত বিজেপি এ রাজ্যে ১৫টি আসন পেয়েছে। খবর এনডিটিভি অনলাইনের।