মণিপুরে নারী-বঞ্চনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিপুর রাজ্যে ভোটার তালিকায় নারীরাই সংখ্যাগুরু। অথচ সেখানে নারী জনপ্রতিনিধির সংখ্যা বরাবরই কম। এবারের বিধানসভা নির্বাচনেও ৬০টি আসনের ২৬৬ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ১১ জন। রাজ্য বিধানসভার ভোট আগামী ৪ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে। ১৫ বছর ধরে কংগ্রেস শাসিত মণিপুরে এবার বিজেপি থাবা বসাতে চায়। কিন্তু নারীদের প্রার্থী করার বিষয়ে বড় দুই দলের কেউই তেমন সাহস দেখায়নি। পরিসংখ্যান বলছে, মণিপুরে নারীরাই সংখ্যাগুরু। রাজ্যের ভোটারদের মধ্যে ৯ লাখ ২৫ হাজার ৪৩১ জন পুরুষ। নারী ভোটারের সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ৩১২ জন।