স্বাধীনতার দাবিতে আন্দোলন চলা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের অন্যতম মণিপুরে তিন দশকে (১৯৭৯-২০১২) নিরাপত্তা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ১৫০০ জনের বেশি মানুষ। অথচ এই বাহিনীর সদস্যদের কোনো রকমের বিচারের কাঠগড়ায় দাঁড় না করানোর অভিযোগ করেছেন মানবাধিকারকর্মীরা।
এই হত্যাকাণ্ড চলার প্রেক্ষাপটে গত বছর ঐতিহাসিক এক নির্দেশনায় ভারতের সুপ্রিম কোর্ট নিহত ব্যক্তিদের স্বজন ও মানবাধিকারকর্মীদের এ বিষয়ে তথ্য সংগ্রহের আদেশ দিয়েছেন। হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হবে কি না, সে ব্যাপারে চলতি জুলাইয়ে সর্বোচ্চ আদালতের রুল জারির কথা রয়েছে। আদালত রুল দিলে এ ঘটনায় বিচারকার্য শুরু হতে পারে।
বিচারবহির্ভূত হত্যার শিকার এই বিশালসংখ্যক ব্যক্তির একজনের স্ত্রী নিনা নিংগোমবাম। যেদিন তাঁর স্বামীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে হত্যা করা হয়, সেদিনের কথা খুব ভালোই মনে আছে তাঁর।
২০০৮ সালের নভেম্বর মাসের রৌদ্রোজ্জ্বল এক সকাল দিয়ে শুরু হয়েছিল দিনটি। ৩২ বছর বয়সী স্বামী মাইকেল ইমফলে এক বন্ধুর বাড়ি থেকে বাসায় ফিরছিলেন। ঘরে টুকিটাকি কাজে ব্যস্ত ছিলেন নিনা। দুপুরে আগেভাগেই ঘুমিয়ে পড়েছিল দুই শিশুসন্তান। বেলা সাড়ে তিনটায় ঘরের মুঠোফোনটা বেজে ওঠে।
মাইকেল জানান, বাসায় ফেরার পথে পুলিশ কমান্ডোরা তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। নিনা পরিচিত এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বিষয়টি দ্রুত জানান, যাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আকস্মিকভাবে ফোন কেটে যায়। এর দুই ঘণ্টা পর এক লোক ফোন ধরলে নিনাকে জানান, তাঁর স্বামী শৌচাগারে। বের হলে তাঁর ফোন করার বিষয়টি জানাবেন।
কিন্তু মাইকেল আর কোনো দিনই নিনাকে ফোন করেননি। যখনই তাঁর ফোনে নিনা কল করেছেন, তা বন্ধ পেয়েছেন। মাইকেলের সন্ধানে পরিচিত ওই পুলিশ কর্মকর্তার সন্ধানে গেলে তাঁকেও আর পাওয়া যায়নি।
মণিপুর পরিস্থিতি
মিয়ানমার সীমান্ত-সংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য মণিপুরে চার দশকের বেশি সময় ধরে চলছে বিচ্ছিন্নতাকামী আন্দোলন। সেই সঙ্গে তা দমনে চলছে সরকারি বাহিনীর দমন-পীড়ন। একসময় এ রাজ্যে ছিল ৩০টির বেশি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বাস। এগুলোর মধ্যে ছয়টি প্রধান গোষ্ঠী নিষিদ্ধঘোষিত।
সরকারি হিসাবে ২০০০ থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত সময়ে বিদ্রোহীদের হাতে খুন হয়েছেন ১ হাজার ২১৪ জন নিরীহ বেসামরিক লোক। একই সময়ে তাঁদের হাতে প্রাণ গেছে ৩৬৫ জন পুলিশ ও সেনার। বিদ্রোহীদের দমনে বিতর্কিত আইন আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট কার্যকর হয় ১৯৫৮ সালে। এই আইনের অধীন বিচারবহির্ভূত হত্যার দায় থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্থায়ীভাবে পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
২০১৬ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছেন, প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ও অন্যান্য কাজে এই আইন ব্যবহার করা যাবে না।
সুপ্রিমকোর্টেরতথ্যসংগ্রহেরনির্দেশ
মণিপুরেবিচারবহির্ভূতহত্যারশিকার১৫০০
বিবিসি
স্বাধীনতার দাবিতে আন্দোলন চলা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের অন্যতম মণিপুরে তিন দশকে (১৯৭৯-২০১২) নিরাপত্তা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ১৫০০ জনের বেশি মানুষ।অথচ এই বাহিনীর সদস্যদের কোনো রকমের বিচারের কাঠগড়ায় দাঁড় না করানোর অভিযোগ করেছেন মানবাধিকারকর্মীরা।
এই হত্যাকাণ্ড চলার প্রেক্ষাপটে গত বছর ঐতিহাসিক এক নির্দেশনায় ভারতের সুপ্রিম কোর্ট নিহত ব্যক্তিদের স্বজন ও মানবাধিকারকর্মীদের এ বিষয়ে তথ্য সংগ্রহের আদেশ দিয়েছেন।হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হবে কি না, সে ব্যাপারে চলতি জুলাইয়ে সর্বোচ্চ আদালতের রুল জারির কথা রয়েছে।আদালত রুল দিলে এ ঘটনায় বিচারকার্য শুরু হতে পারে।
বিচারবহির্ভূত হত্যার শিকার এই বিশালসংখ্যক ব্যক্তির একজনের স্ত্রী নিনা নিংগোমবাম।যেদিন তাঁর স্বামীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে হত্যা করা হয়, সেদিনের কথা খুব ভালোই মনে আছে তাঁর।
২০০৮ সালের নভেম্বর মাসের রৌদ্রোজ্জ্বল এক সকাল দিয়ে শুরু হয়েছিল দিনটি।৩২ বছর বয়সী স্বামী মাইকেল ইমফলে এক বন্ধুর বাড়ি থেকে বাসায় ফিরছিলেন।ঘরে টুকিটাকি কাজে ব্যস্ত ছিলেন নিনা।দুপুরে আগেভাগেই ঘুমিয়ে পড়েছিল দুই শিশুসন্তান।বেলা সাড়ে তিনটায় ঘরের মুঠোফোনটা বেজে ওঠে।
মাইকেল জানান, বাসায় ফেরার পথে পুলিশ কমান্ডোরা তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে।নিনা পরিচিত এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বিষয়টি দ্রুত জানান, যাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।আকস্মিকভাবে ফোন কেটে যায়।এর দুই ঘণ্টা পর এক লোক ফোন ধরলে নিনাকে জানান, তাঁর স্বামী শৌচাগারে।বের হলে তাঁর ফোন করার বিষয়টি জানাবেন।
কিন্তু মাইকেল আর কোনো দিনই নিনাকে ফোন করেননি।যখনই তাঁর ফোনে নিনা কল করেছেন, তা বন্ধ পেয়েছেন।মাইকেলের সন্ধানে পরিচিত ওই পুলিশ কর্মকর্তার সন্ধানে গেলে তাঁকেও আর পাওয়া যায়নি।
মণিপুর পরিস্থিতি
মিয়ানমার সীমান্ত-সংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য মণিপুরে চার দশকের বেশি সময় ধরে চলছে বিচ্ছিন্নতাকামী আন্দোলন।সেই সঙ্গে তা দমনে চলছে সরকারি বাহিনীর দমন-পীড়ন।একসময় এ রাজ্যে ছিল ৩০টির বেশি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বাস।এগুলোর মধ্যে ছয়টি প্রধান গোষ্ঠী নিষিদ্ধঘোষিত।
সরকারি হিসাবে ২০০০ থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত সময়ে বিদ্রোহীদের হাতে খুন হয়েছেন ১ হাজার ২১৪ জন নিরীহ বেসামরিক লোক।একই সময়ে তাঁদের হাতে প্রাণ গেছে ৩৬৫ জন পুলিশ ও সেনার।বিদ্রোহীদের দমনে বিতর্কিত আইন আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট কার্যকর হয় ১৯৫৮ সালে।এই আইনের অধীন বিচারবহির্ভূত হত্যার দায় থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্থায়ীভাবে পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
২০১৬ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছেন, প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ও অন্যান্য কাজে এই আইন ব্যবহার করা যাবে না।