মণিপুরে মন্দিরে বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের মণিপুর রাজ্যের সীমান্ত শহর মোরে। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় তামিল সংখ্যাগরিষ্ঠ বসতির একটি শিবমন্দিরে আইইডির (ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটে। রাজ্য পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তা এল এম খাউতে প্রথম আলোকে জানান, ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। পুলিশ জানায়, মণিপুরের মিয়ানমার সীমান্তবর্তী শহর মোরের ওই মন্দিরে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে ওই বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও মন্দিরের দেয়াল ও কাচের জানালা ভেঙে গেছে। বিস্ফোরণের পরই ১১ আসাম রাইফেলসের জওয়ানেরা ঘটনাস্থল ঘিরে ফেলেন।