মণিপুরে লোকতাক জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শিগগির শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিপুর রাজ্যের লোকতাক ডাউন স্ট্রিম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ ছয় মাসের মধ্যে শুরু হচ্ছে। 

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইডেল পাওয়ার করপোরেশন (এনএইচপিসি)।

ইতিমধ্যেই প্রকল্প রূপায়ণে জমি অধিগ্রহণ শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

মণিপুরের সবচেয়ে বড় জলাশয় লোকতাকের আপস্ট্রিমে বাঁধ নির্মাণ করে তিন তিনটি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে বহু আগেই গঠিত হয় লোকতাক ডাউনস্ট্রিম হাইডেল পাওয়ার লিমিটেড নামে একটি সংস্থা।

ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচপিসি ও মণিপুর সরকার এই কোম্পানি গড়ে তোলে।

তামেংলং জেলার তৌসাং খাল্লেতে বাঁধ নির্মাণের জন্য ২০১৫ সালেই চূড়ান্ত প্রকল্প তৈরি করে কোম্পানিটি। কিন্তু জমি-জটে আটকে যায় গোটা প্রকল্প।

এনএইচপিসি সূত্রে জানা যায়, প্রকল্প রূপায়ণে মোট ২১১ দশমিক ৫ হেক্টর জমি প্রয়োজন। এই জমির জন্য স্থানীয়দের পুনর্বাসন জরুরি। ২০১৫ সালের হিসাবে জমিহারাদের ক্ষতিপূরণ বাবদ চাই ১৩ কোটি রুপি। সেই সঙ্গে রয়েছে স্থানীয়দের হরেক দাবিদাওয়া। পূরণ না হওয়ায় থমকে দাঁড়ায় প্রকল্প।

রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে দেখা করেন এনএইচপিসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কে এন সিং।

বৈঠক শেষে ইম্ফলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ছয় মাসের মধ্যে কাজ শুরু করতে এনএইচপিসি কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরাও সম্মত হয়েছেন অচিরেই কাজ শুরু করার বিষয়ে। এই প্রকল্প রূপায়িত হলে মণিপুরের বিদ্যুৎ ঘাটতি মিটে যাবে বলে উল্লেখ করেন তিনি