মণিপুরে শান্তিপূর্ণ ভোট চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কড়া নিরাপত্তায় ভারতের মণিপুরে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশন বলছে, আজ শনিবার ভারতীয় সময় বেলা একটা পর্যন্ত ৬৯ শতাংশ ভোট পড়েছে। কোথাও বড় ধরনের গোলমালের খবর পাওয়া যায়নি।
৬০টি আসনের মধ্যে আজ ৩৮টিতে ১৬৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে। তবে নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে বিজ্ঞাপন ছাপানোর দায়ে আটটি সংবাদপত্রের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দীপক কুমার দেবাঙ্গন জানান, সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। নয়টার মধ্যেই ২৫ শতাংশেরও বেশি ভোট পড়ে।
১৫ বছর ধরে কংগ্রেসশাসিত মণিপুরে দ্বিতীয় দফায় ২২টি আসনের ভোট ৮ মার্চ। উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব ও গোয়ার সঙ্গেই ১১ মার্চ মণিপুরেরও ভোট গণনা হবে।