মণিপুরের চার তৃণমূল বিধায়ক কংগ্রেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গজুড়ে যখন কংগ্রেসের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিরা তৃণমূলে যোগ দিচ্ছেন, তখন উল্টো ঘটনা ঘটেছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে। এখানের তৃণমূলের চার বিধায়ক যোগ দিয়েছেন কংগ্রেসে। গত সোমবার মণিপুরের রাজধানী ইম্ফলে মণিপুরের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের কেন্দ্রীয় নেতা সিপি যোশির উপস্থিতিতে তৃণমূলের চার বিধায়ক যোগ দেন কংগ্রেসে। এর মধ্যে

রয়েছেন মণিপুরের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি থৌনাউজাম শ্যামকুমার। বাকিরা হলেন আই ইবহলবি সিং, কে শরৎ সিং এবং লুখই সিং। এদিকে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি ও বর্তমান বিধায়ক মানস ভুঁইয়া গত সোমবার তৃণমূলে যোগ দিয়েছেন। দীর্ঘ ৪০ বছর ধরে মানস ভুঁইয়া ছিলেন কংগ্রেসের সঙ্গে যুক্ত। ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী। ছিলেন

কেন্দ্রীয় মন্ত্রীও।