প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ কেলেঙ্কারি মামলায় ২১ মাস কারাবাসের পর শুক্রবার পশ্চিমবঙ্গের সাবেক ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রী মদন মিত্র ৩০ লাখ টাকার মুচলেকায় জামিন পান। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো (সিবিআই) এই জামিনের বিরুদ্ধে আজ সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। মদন মিত্রের জামিনের শর্তে বলা হয়, তাঁকে থাকতে হবে ভবানীপুর এলাকায়। কিন্তু তাঁর বাড়ি কালীঘাট এলাকায় হওয়ায় তিনি ভবানীপুরে একটি হোটেলে ওঠেন। সিবিআই এই জামিনের বিরোধিতা করলেও নিম্ন আদালত সিবিআইর আবেদন খারিজ করে দেয়। ২০১৪ সালের ১২ ডিসেম্বর সারদা কেলেঙ্কারি মামলায় জড়িয়ে মদন মিত্র গ্রেপ্তার হন।