মধ্যপ্রদেশে ৫ হাজার বাংলাদেশির পুনর্বাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশে সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি উদ্বাস্তুর পুনর্বাসনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে ঘোষণা দিয়েছিলেন, তাঁর দল ক্ষমতায় এলে তিনি বাংলাদেশি উদ্বাস্তুদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি প্রতিশ্রুতি রক্ষা করেছেন।
মধ্যপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিং।