মনমোহন কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আলোচিত কয়লাখনির কেলেঙ্কারিতে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) কাছে তা জানতে চেয়েছেন আদালত। ২০০৫ সালে সরকার ধনকুবের কুমার মঙ্গলম বিড়লাকে বেআইনিভাবে কয়লাখনি বরাদ্দ দেয় বলে অভিযোগ আছে। তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আদালতের প্রশ্নের জবাবে সিবিআইয়ের কর্মকর্তা বলেন, তৎকালীন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পাওয়া যায়নি।
এনডিটিভি