প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাদা গাদা কাগজ নেই, নেই ফাইলপত্র। এভাবে কি সরকারি কোনো সভা হয়? তাও আবার মন্ত্রিপরিষদের বৈঠক! ভারতে এই প্রথমবারের মতো কাগজের ব্যবহার ছাড়া বৈঠক করল অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভা। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তাঁর গত মেয়াদেই করপোরেট ধাঁচে নিজেকে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা’র একটি ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করেছিলেন। সেই চন্দ্রবাবু এবার মন্ত্রিসভার বৈঠকে কাগজ ছাড়া ল্যাপটপ বা আইপ্যাড ব্যবহার করে মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করেছেন। বৈঠকের আলোচনার বিষয়বস্তু থাকছে কম্পিউটারে। পাসওয়ার্ড ব্যবহার করে মন্ত্রীরা সেসব জেনে নেবেন। তবে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে কতজন সদস্য মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ডের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন তা জানা যায়নি।
এনডিটিভি