প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাল মঙ্গলবার তাঁর মন্ত্রিসভা পুনর্গঠন করতে পারেন। এ দফায় কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর দপ্তর পরিবর্তন এবং নতুন কিছু মুখ মন্ত্রিসভায় যোগ হতে পারে। সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে। গত শুক্রবার মোদি তাঁর মন্ত্রিসভার ৪২ সদস্যের কার্যক্রম নিয়ে পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সভায় প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তোলেন। এক জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের কথা উল্লেখ না করলেও প্রধানমন্ত্রী প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এটি বন্ধ হলে আমাদের নীতির দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।’