মন্ত্রীকে যমরাজ আখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘যমরাজ’ আখ্যা দিয়েছেন তাঁর দল তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা সুব্রত ঠাকুর। সোমবার তিনি বলেন, ‘জ্যোতিপ্রিয় হচ্ছেন যমরাজ। যাঁর মাথায় হাত রাখবেন তাঁরই মৃত্যু হবে।’ মন্ত্রীও কম যান না। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি যদি সত্যিই যমরাজ হই তবে তো ওদের মৃত্যুর পর কৃতকর্মের বিচার করব।’ সুব্রত ঠাকুর পশ্চিমবঙ্গের সদ্য পদত্যাগকারী উদ্বাস্তু কল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে। মঞ্জুলকৃষ্ণ মন্ত্রিত্ব ছেড়ে সম্প্রতি বিজেপিতে যোগ দেন।
কলকাতা প্রতিনিধি