প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা গতকাল শনিবার বলেছেন, সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারি হাসপাতালগুলো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি সক্ষম। গাজিয়াবাদে সোয়াইন ফ্লুতে এক ৫২ বছর বয়সী নারীর মৃত্যু হওয়ার পরদিন তিনি এ কথা বললেন। মন্ত্রী বলেন, ওই নারী এক বেসরকারি হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন। কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তর ও সরকারি হাসপাতালগুলো এ ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় সক্ষম। মধ্যবয়সী ওই নারী একটি বেসরকারি হাসপাতালে মারা যান। বৃহত্তর দিল্লি এলাকায় এ বছর এইচওয়ানএনওয়ান ভাইরাসে মৃত্যুর প্রথম ঘটনা এটি। স্বাস্থ্য দপ্তরের হিসাবে রাজধানী ও আশপাশের এলাকায় এ বছর সোয়াইন ফ্লুর ছয়টি ঘটনা ধরা পড়েছে।
এনডিটিভি