প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদমাধ্যম নিয়ে বিরূপ মন্তব্য করে সাংবাদিক ও রাজনীতিক উভয়ের তোপের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং। তিনি সংবাদমাধ্যমকে ‘প্রেসটিটিউট’ বলায় গত মঙ্গলবার তুমুল বিতর্ক শুরু হয়। প্রধান বিরোধী দল কংগ্রেস ওই মন্তব্যকে ‘শোচনীয়’ এবং ‘সংবেদনহীন’ আখ্যা দিয়েছে। দলটির মুখপাত্র শাকিল আহমেদ বলেন, একজন মন্ত্রীর মুখে সংবাদমাধ্যমের প্রতি এমন অবমাননাকর ভাষার ব্যবহার খুবই দুঃখজনক। টুইটারে প্রকাশিত ওই মন্তব্যের ব্যাখ্যায় সাবেক সেনাপ্রধান ভি কে সিং বলেন, সংবাদমাধ্যমের একটি বিশেষ অংশকে উদ্দেশ করে তিনি কথাটি বলেছেন; যারা সরকারের অভিপ্রায় নিয়ে প্রশ্ন তোলে। হিন্দুস্তান টাইমস।