প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে নারীদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আদালত নারীদের প্রবেশে কোনো বাধা নেই বলে রায় দেওয়ার পরও কর্তৃপক্ষ তাঁদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এ নিয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞা তুলে নেয়। শনি শিঙ্গনাপুর মন্দিরের ভেতরে নারীদের প্রবেশ করতে দেওয়া হয় না ৪০০ বছর থেকে। গত বছর এক নারী মন্দিরটিতে প্রবেশ করে পূজা করলে মন্দিরকে ‘শুদ্ধ’ করতে বড়সড় যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এরপর ‘ভূমাতা ব্রিগেড’ নামে একটি সংগঠন আন্দোলন শুরু করে ও আইনি লড়াইয়ে যায়।
এএফপি