মন্দিরে পদপিষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশের সান্তা জেলায় মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন ৬০ জনের বেশি। গতকাল সোমবার সকাল ছয়টার দিকে জেলার চিরকুট এলাকার কামতানাথ মন্দিরে এই ঘটনা ঘটে। সোমবাতি অমাবস্যা উপলক্ষে ওই মন্দিরে পুণ্যার্থীরা জড়ো হয়েছিলেন। পুলিশ কর্মকর্তা পবন শ্রীবাস্তব বলেন, পুণ্যার্থীদের কয়েকজন হাঁটার সময় পড়ে যান। এরপর আতঙ্কে সবাই দৌড়াদৌড়ি শুরু করলে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এনডিটিভি