মন্দিরে শাড়ি ছাড়া প্রবেশ নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তীর্থনগর বারানসীর বিশ্বনাথ মন্দির চত্বরে প্রবেশের আগে বিদেশি নারী পর্যটকদের এখন থেকে শাড়ি পরতে হবে। ‘শালীনতা বজায় রাখতে’ এ নিদের্শনা দিয়েছে ওই মন্দির কর্তৃপক্ষ। পর্যটকদের শাড়ি সরবরাহ করতে নতুন একটি কাউন্টারও খোলা হয়েছে। খবর বিবিসির।
মন্দির কর্তৃপক্ষ বলছে, ধর্মীয় স্থানটির প্রাঙ্গণে শালীনতা বজায় রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্বনাথ মন্দিরের প্রধান নির্বাহী কর্মকর্তা পি এন দ্বিবেদী বিবিসি হিন্দিকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি যে বিদেশি পর্যটকদের কেউ কেউ অশালীন পোশাক পরে মন্দিরে প্রবেশ করেন। তাই মন্দিরে শালীনতা বজায় রাখতে বিদেশি নারী পর্যটকদের জন্য আমরা শাড়ি ও পুরুষ পর্যটকদের জন্য ধুতির ব্যবস্থা করেছি। বিদেশি পর্যটকেরা তাঁদের পরে আসা পোশাকের ওপরই শাড়ি বা ধুতি জড়িয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন।’