মমতাকে প্রতিবেদন পাঠাতে কেন্দ্রীয় সরকারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের কাছে সাম্প্রদায়িক সংঘাতের ঘটনায় প্রতিবেদন পাঠাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

গতকাল বুধবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ এ অনুরোধ জানান। সম্প্রতি বাদুরিয়া এলাকার এক কিশোর (১৭) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য মর্যাদাহানিকর একটি পোস্ট সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ছাড়ে। এতে উত্তর ২৪ পরগনা জেলার এক বড় অংশে সহিংসতা দেখা দেয়। অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় গত মঙ্গলবার পশ্চিমবঙ্গে আধা সামরিক বাহিনীর প্রায় ৪০০ সদস্য পাঠায় কেন্দ্রীয় সরকার।

এদিকে সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির মধ্যে শুরু হওয়া তর্ক-বিবাদ থামাতে দুজনের প্রতিই গতকাল আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ।

ফেসবুকে গত শুক্রবার ছাড়া ওই পোস্টকে ঘিরে সপ্তাহান্তে বিক্ষুব্ধ জনতা উত্তর ২৪ পরগনায় রাজপথ-রেলপথ অবরোধ করে। আর মঙ্গলবার বিভিন্ন দোকানপাটে হামলা ও হিন্দু-মুসলিম সংঘর্ষের ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গেরাষ্ট্রপতিরশাসনেরদাবিবিজেপির

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর দ্বন্দ্বের জের ধরে এবার রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসনের দাবি তুলেছে। বিজেপির নেতারা বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওপর মানুষের আস্থা উঠে গেছে; ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা; সরকারের কাছ থেকে বিরোধীরা কোনো সহযোগিতা পাচ্ছে না। তাই যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল এসব দাবি তুলে বলেন, এই রাজ্যে ৩৫৬ ধারা জারি করে রাষ্ট্রপতির শাসন জারি করা হোক।