মমতাকে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বামপন্থীরা। কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে একটি ‘অসাম্প্রদায়িক জোট’ করতে প্রয়োজনে বামদের সঙ্গে হাত মেলানোর কথা বলেছিলেন মমতা। গত মঙ্গলবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। জবাবে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) নেতা সীতারাম ইয়েচুরি গতকাল বুধবার বলেন, ‘পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক শক্তিকে টেনে এনেছেন মমতা। এখন তিনি এর বিরুদ্ধে বলছেন।’ এনডিটিভি