মমতার আক্রমণের লক্ষ্য অমিত শাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মঞ্চে আক্রমণ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে; বিশেষ করে নোট বাতিল, জিএসটি চালু ইত্যাদির বিরুদ্ধে। শুধু তা-ই নয়, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মোদিকে পরাস্ত করে বিজেপির শাসন থেকে দেশকে মুক্ত করতে তিনি একটি বিরোধী মঞ্চ গড়ে মোদির বিরুদ্ধে লড়াইয়েরও আহ্বান জানান। ঘোষণা দেন, ২০১৯ সালেই দেশ থেকে বিদায় হবে বিজেপির শাসন। সেই মমতা এবার তাঁর আক্রমণের লক্ষ্য পরিবর্তন করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নির্ধারণ করেছেন। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নরেন্দ্র মোদিকে পছন্দ করতে পারি, কিন্তু অমিত শাহকে নয়।’ মোদি ভালো, অমিত শাহই দেশে একনায়কতন্ত্রের বীজ রোপণ করছেন।