মমতার উল্টো সুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় অস্ত্র ছিল সিঙ্গুর ও নন্দীগ্রাম ইস্যু। দুটি জায়গায় শিল্পকারখানার জন্য কৃষিজমি অধিগ্রহণের তীব্র বিরোধিতা করে মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর জমি ফিরিয়ে দেবেন। উল্টো এখন তিনি বলছেন, জমি ফিরে পেতে ৫০ বছরও লাগতে পারে। ২০১১ সালে বিপুল ভোটে ক্ষমতায় এসে মমতা অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য আইনও তৈরি করেন। জমি অধিগ্রহণের মামলা চলে যায় সুপ্রিম কোর্টে। শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে মমতা জানিয়ে দেন, জমি ফেরত পেতে ৫ বছর কেন, ৫০ বছরও লাগতে পারে! এই মন্তব্যে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।