মমতার ভাষণ শুনতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার সরকারি কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস-সমর্থক পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন। সংগঠনটির সিদ্ধান্ত, সরকারি কর্মচারীদের সবাইকে ১০ টাকার টিকিট কেটে সভাস্থলে ঢুকতে হবে। সরকারি কর্মচারীদের আধা বেলা অফিস করে যোগ দিতে হবে সভায়। এর খরচের কিছুটা পুষিয়ে নেওয়ার জন্যই এই টিকিটের ব্যবস্থা বলে জানা গেছে। কলকাতা প্রতিনিধি