প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নীতিনির্ধারণী বৈঠকে গত শনিবার সতর্ক করে দিয়ে বলেছেন, দলবাজি ও চাঁদাবাজির কোনোটিই চলবে না। দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, পেশিশক্তি প্রয়োগসহ বহু অভিযোগের প্রেক্ষাপটে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেসের নেত্রী দলে শুদ্ধি অভিযানে জোর দিয়েছেন। শনিবারের বৈঠকে মমতা নেতাদের নাম ধরে ধরে সতর্ক করেছেন। বলেছেন, অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলীয় অন্তঃকোন্দলের অভিযোগে তিনি কয়েকজন নেতাকে তিরস্কারও করেছেন।