মমতার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বন্যাকে ‘মানবসৃষ্ট’ বলে উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বন্যার জন্য দায়ী পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র পরিচালনার কাজে নিয়োজিত সরকারি সংস্থা দামোদর ভেলি করপোরেশন (ডিভিসি)। মমতা বলেন, ‘ডিভিসি তাদের ইচ্ছামতো পানি ছেড়ে দিচ্ছে। কেন্দ্রীয় ওয়াটার কমিশনকে না জানিয়ে এই পানি ছাড়ছে তারা। রাজ্যকে না জানিয়ে এভাবে পানি ছাড়লে আমি আর বরদাশত করব না, মামলা করব। আইনে যা রয়েছে তা-ই হবে।’