প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনব এক উদ্যোগ নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে ১৬ লাখ ৬২ হাজার ২১টি সোনালি বালা বিতরণ করবেন তিনি। অ্যালয় বা সাদা ধাতু দিয়ে তৈরি এই বালায় থাকবে সোনালি প্রলেপ। প্রতিটির ওজন হবে ১৩ গ্রাম। বালা নির্মাণে খরচ হবে তিন কোটি ৯৪ লাখ ৭২ হাজার রুপি। মুখ্যমন্ত্রীর চালু করা কন্যাশ্রী প্রকল্পের আওতায় দেওয়া হবে এই বালা। তাই প্রতিটি বালায় বাংলা ও হিন্দিতে ‘কন্যাশ্রী’ কথাটি লেখা থাকবে।
কলকাতা প্রতিনিধি