মমতারূপে দুর্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গাপ্রতিমা নির্মাণ করা হয়েছে। শিল্পী সুবীর পাল এ প্রতিমা তৈরি করেছেন। তবে দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র থাকলেও মমতারূপী দুর্গার হাতে কোনো অস্ত্র নেই। আছে পশ্চিমবঙ্গ উন্নয়নের ১০টি প্রতীক। কৃষ্ণনগরের চাকদহের একটি পূজামণ্ডপে থাকবে মমতারূপী এই দুর্গা। এই প্রতিমার পরনে মমতার চিরপরিচিত নীল পাড়ের সাদা শাড়ি। আর পায়ে সেই সাদাসিধে হাওয়াই চটি। অসুর নিধনের বদলে এ দুর্গা করজোড়ে প্রণাম জানাচ্ছেন রাজ্যের ‘মা মাটি মানুষ’কে।