মহামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলের সাতটি জেলায় মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ‘জাপানিজ এনকেফেলাইটিস’। গত মঙ্গলবার পর্যন্ত বেসরকারিভাবে এই রোগে ১৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত ২০ ঘণ্টায় শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেই চারজনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে ১০৪ জনের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে। এর মধ্যে গত ১৬ দিনে মারা গেছে ৬৭ জন; আক্রান্ত হয়েছে ৩৪৪ জন। এই রোগ প্রতিরোধে মশা ও শূকর নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা শহরে শূকরের খোঁয়াড়ে মশা নিধনে কাজ শুরু করছে পৌর করপোরেশন।