মহারাষ্ট্রের রাসায়নিক কারখানায় আগুন, আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্রের পালঘরের এক রাসায়নিক কারখানায় আগুন লাগে। ছবি: টুইটার থেকে
ভারতের মহারাষ্ট্রের পালঘরের এক রাসায়নিক কারখানায় আগুন লাগে। ছবি: টুইটার থেকে

মহারাষ্ট্রের পালঘরের এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্য তিনজনের অবস্থা গুরুতর। গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাই থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্যক্তিমালিকানাধীন এক কারখানায় এ আগুন লাগে। এর কারণ এখনো জানা যায়নি।

পালঘর কন্ট্রোলের পুলিশ কর্মকর্তা প্রমোদ পাওয়ার বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে রাসায়নিক কোম্পানির স্থাপনায় ওই বিস্ফোরণ ঘটে। এর কারণ জানা না গেলেও বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর থেকে শোনা যায়। ঘরবাড়ি কেঁপে ওঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

ধারণা করা হচ্ছে, রেমডিও কেমিক্যাল প্ল্যান্টের বয়লার কক্ষে ওই বিস্ফোরণ ঘটে। এরপর আশপাশের অনেক প্রতিষ্ঠানে আগুন লেগে যায়। এসব প্রতিষ্ঠানের কারখানাগুলোর ভেতরে রাসায়নিক পদার্থের ড্রাম ছিল।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে যখন ঘুমানোর প্রস্তুতি চলছিল, তখন বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়।