মহারাষ্ট্রের স্কুলে ফাস্ট ফুড বিক্রি নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র রাজ্যের সব স্কুলের ক্যানটিনে ফাস্ট ফুড বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। স্কুলের শিশুদের মধ্যে স্থূলতার প্রবণতা দেখা যাওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সরকারের জারি করা নির্দেশে বলা হয়েছে, মহারাষ্ট্রের স্কুলগুলোর ক্যানটিনে আর ফাস্ট ফুড বিক্রি করা যাবে না।
নির্দেশে বলা হয়েছে, স্কুলের ক্যানটিনে আলুর চিপস, নুডলস, সফট ড্রিংকস, পিৎজা, বার্গার, কেক, বিস্কুট, বার্নস, পেস্ট্রিসহ কোনো ফাস্টফুড বিক্রি করা যাবে না। তবে রুটি, ভাত, ডাল, রাজমা, আটার উপমা, খিচুড়ি, পায়েস, ইডলি, ডাবের পানি, জলজিরা, লেবুর শরবত বিক্রি করা যাবে।