মহাশ্বেতা দেবী সংগ্রহশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর নামে কলকাতায় প্রতিষ্ঠিত হলো একটি সংগ্রহশালা। কলকাতার কসবার রাজডাঙ্গায় বিশিষ্ট এই লেখকের নিজের বাড়িতেই হয়েছে সংগ্রহশালাটি। গতকাল মঙ্গলবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই সংগ্রহশালা সাজিয়ে তুলেছে কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। এতে মহাশ্বেতা দেবীর কর্মময় জীবন ও সাহিত্যকর্মের নানা সংগ্রহ থাকছে। আছে তাঁর পাণ্ডুলিপি, পদক ইত্যাদি। তুলে ধরা হয়েছে তাঁর নানা সামাজিক কর্মকাণ্ডকেও। উদ্বোধনের পর থেকেই এটি সাধারণের জন্য খুলে দেওয়া হয়।