মহাশ্বেতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর অভিযোগ, তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে প্রতারিত করেছেন দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী জয় ভদ্র। গত শনিবার কলকাতার গলফগ্রিনের বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি বলেন, ওষুধ খাইয়ে তাঁর নামে মিথ্যা হলফনামা দিয়ে জমি কেনা থেকে শুরু করে বিভিন্ন অন্যায় কাজ করেছেন জয়। মিথ্যা হলফনামা দিয়ে নেওয়া সরকারি জমি ও বাড়ি ফেরত দেওয়ার দাবি জানান তিনি। তবে জয় অভিযোগ অস্বীকার করেছেন। কলকাতা প্রতিনিধি