মহিষ নেওয়ার পথে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নয়াদিল্লিতে ‘অমানবিকভাবে’ মহিষ পরিবহনের অভিযোগ তুলে একটি প্রাণী অধিকার রক্ষা সংগঠনের সদস্যরা তিন ব্যক্তিকে মারধর করেছে। পরে পুলিশ প্রহৃত তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ওই তিন ব্যক্তি জবাই করার জন্য হরিয়ানার গুরগাঁও থেকে শনিবার রাতে মহিষগুলো গাজিয়াবাদে নিয়ে যাচ্ছিলেন। ওই প্রাণী অধিকার রক্ষা দলের সদস্যরা অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। দলের একজন সাংবাদিকদের বলেন, ‘একটি ট্রাকে করে খুবই অমানবিকভাবে মহিষ বোঝাই করে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা ওই ট্রাকটি অনুসরণ করি। এরপর পুলিশকে খবর দিই।’
এনডিটিভি