মাত্র দেড় লাখ রুপির জন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোনা দিয়ে তৈরি শার্ট পরার জন্য ‘স্বর্ণমানব’ নামে পরিচিত ভারতের পুনার ধনকুবের দত্তা ফুগেকে তাঁর ছেলের বন্ধুরা মাত্র দেড় লাখ রুপির জন্য হত্যা করেছেন। তদন্তকারীরা এ কথা জানিয়েছেন। গত শুক্রবার সকালে পুনের দিঘি এলাকার কাছে রড, ছুরিসহ অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে দত্তা ফুগের ওপর হামলা চালানো হয়। পরে বড় পাথর দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী দত্তা ফুগের ২১ বছর বয়সী ছেলে সুভাম ফুগের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পাঁচ তরুণকে আটক করেছে। দত্তা ফুগের কাছে সুভাম ফুগের অভিযুক্ত ওই বন্ধুদের দেড় লাখ রুপি পাওনা ছিল।