মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা মারা গেছেন

নোবেল বিজয়ী মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা যোশি মারা গেছেন। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের কলকাতায় ৮১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ১৯৯৭ সালে মাদার তেরেসা মারা যাওয়ার পর মিশনারিজ অব চ্যারিটির দায়িত্ব নেন সিস্টার নির্মলা। এনডিটিভির।
মিশনারিজ অব চ্যারিটির কর্মকর্তারা বলেছেন, গত কয়েক দিন ধরেই নির্মলার শরীর ভালো যাচ্ছিল না। দু-এক দিন থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
সিস্টার নির্মলার মৃতদেহ শিয়ালদহের সেন্ট জন’স চার্চে রাখা হয়েছে। আজ বুধবার মৃতদেহ কলকাতার মাদার হাউসে নিয়ে আসা হবে। বেলা চারটায় সিস্টার নির্মলার শেষকৃত্য সম্পন্ন হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিস্টার নির্মলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। টুইটার বার্তায় মোদি বলেন, ‘গরিব ও অসহায় মানুষের সেবা এবং যত্নে সারাটা জীবন ব্যয় করেছেন সিস্টার নির্মলা। তাঁর মৃত্যুতে আমি শোকাহত।’
নির্মলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী। ২০০৯ সালে সিস্টার মেরি প্রেমার কাছে মিশনারিজ অব চ্যারিটির দায়িত্ব ছেড়ে দেন সিস্টার নির্মলা।