মাদার তেরেসার নামে গির্জা হচ্ছে কলকাতায়
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দমদম ক্যান্টনমেন্ট এলাকায় মাদার তেরেসার নামে গির্জা হচ্ছে। এর নাম হবে সেন্ট তেরেসা চার্চ।
নোবেলজয়ী ও ভারতরত্ন মাদার তেরেসাকে মৃত্যুর ১৯ বছর পর গতকাল রোববার পোপ ফ্রান্সিস সন্ত হিসেবে ঘোষণা দেন। এরপর এ উদ্যোগ নেওয়া হলো। গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করে পশ্চিমবঙ্গের আর্চডাওসেসের এক কর্মকর্তা বলেন, সন্ত হওয়ার পর কলকাতার দমদমে মাদার তেরেসার নামে প্রথম গির্জা হচ্ছে।
এদিকে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রোববার মাদার তেরেসার সম্মানে আয়োজিত এক সভায় যোগ দিয়ে বলেছেন, এই মানবসেবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ওডিশার কটক-পুরী মহাসড়কের সত্যনগর সংযোগকারী সড়কের নাম করা হলো সেন্ট মাদার তেরেসা সরণি।
অন্যদিকে ভারতের ডাক বিভাগ রোববার প্রকাশ করেছে একটি বিশেষ ডাকটিকিট।
আরও পড়তে ক্লিক করুন
ভ্যাটিকানে সাড়ম্বর আয়োজন, কলকাতায় আনন্দের জোয়ার