মানব পিরামিডে শিশুদের ব্যবহার নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে একজনের ঘাড়ে আরেকজন চড়ে মানব পিরামিড তৈরি করার জনপ্রিয় ধর্মীয় আচার ‘দেহি হান্ডি’তে শিশুদের অংশ গ্রহণ নিষিদ্ধের রায় বহাল রেখেছেন সে দেশের সুপ্রিম কোর্ট।
১৮ বছরের নিচে কেউ ‘দেহি হান্ডি’তে অংশ নিতে পারবেন না—এ সংক্রান্ত ২০১৪ সালের হাইকোর্টের রায় গতকাল বুধবার বহাল রাখেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মানব পিরামিডের উচ্চতা ২০ ফুটের বেশি করা যাবে না বলেও শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে। মহারাষ্ট্রের রাজ্য সরকার হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন করেছিল, যা খারিজ হয়ে গেল গতকাল। আগামী সপ্তাহে মহারাষ্ট্র রাজ্যে এ বছরের দেহি হান্ডি অনুষ্ঠান হওয়ার কথা। ২০১৪ সালে মানব পিরামিড তৈরি অনুশীলনের সময় পড়ে গিয়ে ১৪ বছর বয়সী এক কিশোর মারা যায়।