মাফিয়া-সিন্ডিকেট রাজের অবসান ঘটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে তৃতীয়বারের মতো এসে কংগ্রেসের কেন্দ্রীয় সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, সারদায় গচ্ছিত গরিবের টাকা লুট করেছেন মমতার দলের নেতারা।
রাহুল গান্ধী বলেন, মোদি-মমতা দুজনেই ধোঁকা দিয়েছেন রাজ্যবাসীকে। এখন পশ্চিমবঙ্গে চলছে মাফিয়া আর সিন্ডিকেট রাজ। এই মাফিয়া-সিন্ডিকেট রাজের অবসান ঘটাতে হবে।
হাওড়া জেলার শ্যামপুরে গতকাল শনিবার দুপুরে এক নির্বাচনী জনসভায় রাহুল এসব কথা বলেন।
রাহুল গান্ধী বলেন, মমতা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করার ঘোষণা দিয়ে নির্বাচনী যুদ্ধে জয়ী হলেও জড়িয়ে পড়েছেন একের পর এক দুর্নীতিতে।
হাওড়ার পর বসিরহাটে আরেকটি জনসভায় ভাষণ দেন রাহুল।
কাল ৪৯ আসনের ভোট: বিধানসভা নির্বাচনে কাল সোমবার কলকাতা লাগোয়া দুটি জেলা উত্তর চব্বিশ পরগনার ৩৩ এবং হাওড়ার ১৬ আসনে নির্বাচন হবে। কালকের নির্বাচনে অন্যান্যের মধ্যে ভাগ্য পরীক্ষা হবে অর্থমন্ত্রী অমিত মিত্রসহ ১০ মন্ত্রীর। রাজ্যের তিন দফা নির্বাচনে এ পর্যন্ত ১৬৭টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। মোট আসন ২৯৪।