মারা গেল মেয়েটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশে ধর্ষণের পর নিজ বাড়ির ছাদে শরীরে আগুন দেওয়া হয়েছিল ১৬ বছরের এক কিশোরীকে। সোমবারের ওই ঘটনায় তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। দুদিন লড়াইয়ের পর গতকাল বুধবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। পুলিশের তদন্ত কর্মকর্তা অশ্বিনী কুমার বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে ১৯ বছরের এক তরুণকে আমরা গ্রেপ্তার করেছি।’ কিশোরীর বাবার উদ্ধৃতি দিয়ে ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, কয়েকবার সতর্ক করা সত্ত্বেও ওই তরুণ তাঁর মেয়েকে এক বছর ধরে উত্যক্ত করছিলেন। এএফপি