মার্সিডিজ-ভক্সওয়াগন কেনা এক 'নরসুন্দরের' গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের গাড়ির পাশে দাঁড়ানো এই ছবিটি ফেসবুকে দিয়েছেন রমেশ বাবু। ছবি: ফেসবুক
নিজের গাড়ির পাশে দাঁড়ানো এই ছবিটি ফেসবুকে দিয়েছেন রমেশ বাবু। ছবি: ফেসবুক

বিশ্বের অনেক নামী দামি শিল্পপতিদের ভান্ডারে মার্সিডিজ থাকলে তা খবর নয়। কিন্তু সেলুনের মালিক এক নরসুন্দরের ওই গাড়ি থাকলে সেটা খবরই বটে। ভারতের এই নরসুন্দরের নাম রমেশ বাবু। নয় বছর বয়সে বাবার মৃত্যুর পর সেলুনের কাজে যোগ দেওয়া রমেশ ৩ কোটি ২০ লাখ রুপি মূল্যের মার্সিডিজ মেবাচ এস৬০০ কিনেছেন জার্মানি থেকে। সেলুনে কাজ করলেও রমেশের স্বপ্ন ছিল বিশ্বের অনেক দামি গাড়ির মালিক হতে হবে তাঁকে।

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে একটি সেলুন আছে রমেশ বাবুর। ৭৫ রুপিতে তার সেলুনে চুল কাটা যায়। কোটিপতি এই নরসুন্দরের ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি এবং গাড়ি ভাড়ার ব্যবসা রয়েছে। এর আগে রোলস রয়েস, ভক্সওয়াগনের মতো বিলাসবহুল গাড়ির জন্য খবরের শিরোনাম হয়েছিলেন। রমেশ এবার খবরের শিরোনাম হলেন মার্সিডিজ কিনে।

বেঙ্গালুরু শহরের তারটিসহ মার্সিডিস গাড়ি আছে তিনটি। অপর দুটি দুই ব্যবসায়ীর।

শখের গাড়ির সঙ্গে রমেশ বাবু। ছবি: সংগৃহীত।
শখের গাড়ির সঙ্গে রমেশ বাবু। ছবি: সংগৃহীত।

১৯৭৯ সালে নয় বছর বয়সে বারা মারা যাওয়ার সময় বেশ গরিব ছিলেন রমেশ। পড়াশোনা বেশি দুর করতে পারেননি। ভাগ্যের বদলে শুরুটা ১৯৯৪ সালে। ওই বছরে নিজের জমানো অর্থে কেনেন একটি মারুতি গাড়ি। এর মধ্য দিয়েই তার সেই স্বপ্নের পথচলা শুরু। গাড়িটি তখন তিনি বেঙ্গালুরু শহরে ভাড়া খাটাতেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এখন তার বাড়ির গাড়ির গ্যারেজে আছে বিশ্বের বেশ কয়েকটি দামি গাড়ি। তার সংগ্রহে আছে একটি রোলস রয়েস, ১১টি মার্সেডিস, ১০টি বিএমডব্লিউ, তিনটি অডি এবং দুটো জাগুয়ার। তবে এতসব কিছুর পরেও কিন্তু এখনো নিয়ম করেই সেলুনে গিয়ে অন্যর চুল কাটার কাজটি চালিয়ে যাচ্ছেন রমেশ। গত ৩০ বছর ধরে তিনি এ কাজ করছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মালিক রমেশ এখনো দিনে পাঁচ ঘণ্টা করে সেলুনে কাজ করেন। এর অর্থ একজন পেশাদার ব্যক্তি হিসেবে তার প্রথম ও মূল কাজটি ভুলে বা ছেড়ে দেননি। কারণ এই কাজ করেই তার উন্নতির দিকে যাত্রা শুরু। তিনি এখনো নিজেই অন্যর চুল নিত্য নতুন স্টাইলে কাটেন।

৪৫ বছরের রমেশ ২০১১ সালে যখন একটি রোলস রয়েস কেনার পরই নজরে পড়নে ভারতসহ বিশ্বের। সূত্র: ইন্ডিয়া টুডে এবং ইকোনমিক টাইমস।