মিছিলে মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারদা কেলেঙ্কারি জেরবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দলীয় কর্মীদের চাঙা করতে নামলেন রাজপথে। কলকাতা শহরে গতকাল সোমবার তাঁর দল তৃণমূল কংগ্রেস আয়োজিত মিছিলে পা মেলান মমতা। বিকেলে মিছিলটি কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে শেষ হয় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। সেখানে সমাবেশে মমতা একহাত নেন কেন্দ্রের বিজেপিশাসিত মোদি সরকারকে। অভিযোগ তোলেন, বিজেপি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। ‘দাঙ্গাগুরু’ মোদি দেশজুড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন।
কলকাতা প্রতিনিধি