মিঠুনকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা অর্থ কেলেঙ্কারি মামলায় এবার জেরা করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সদস্য বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সারদা থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। তিনি ছিলেন সারদার ব্রান্ড অ্যাম্বাসেডর। এ জন্য তিনি ওই সংস্থা থেকে ২৪ লাখ রুপি পেয়েছিলেন। মাস দেড়েক আগে এই অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মিঠুনকে তাদের দপ্তরে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠায়। গত বৃহস্পতিবার মিঠুন মুম্বাইয়ে ইডির দপ্তরে যান। তিনি কর্মকর্তাদের জানান, ব্রান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য সারদার সঙ্গে তাঁর চুক্তিটি ছিল মৌখিক। এ জন্য তিনি কোনো অর্থ পাননি।
কলকাতা প্রতিনিধি