মিয়ানমারকে টর্পেডো সরবরাহ করবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব সীমান্তের প্রতিবেশী মিয়ানমারকে ছোট আকৃতির হালকা টর্পেডো সরবরাহ করবে ভারত। এগুলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত। দেশটির প্রতিরক্ষাবিষয়ক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
টর্পেডো সরবরাহ করার লক্ষ্যে প্রতিবেশী দেশ দুটির মধ্যে প্রায় চার কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) প্রধান এস ক্রিস্টোফার গত ২৪ মার্চ বলেছেন, এর আগে মিয়ানমারে সোনার প্রযুক্তির যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এবার টর্পেডো সরবরাহ করা হবে। ভারতীয় এই কর্মকর্তা অবশ্য এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, ক্রিস্টোফার ডিআরডিওর তৈরি অগ্রসর প্রযুক্তির শেইনা টর্পেডোর দিকেই ইঙ্গিত করেছেন। বলা হয়, এটি ইতালিভিত্তিক প্রতিষ্ঠান হোয়াইটহেড অ্যালেনিয়া সিসতেমি সুবাকুই (ওয়াস)/লিওনার্দো এ ২৪৪/এস হালকা টর্পোডোর প্রযুক্তির ভিত্তিতে নির্মিত। আগে এটি ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করা হয়েছে।