মুকুল রায়কে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা আর্থিক কেলেঙ্কারির মামলায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ মুকুল রায়কে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। সিবিআই সূত্রে বলা হয়েছে, মুকুল রায়কে সিবিআই দপ্তরে হাজির হওয়ার জন্য গতকাল সোমবার সকালে ফোন করা হয়। তখন মুকুল রায় জানান, তিনি দলের কাজ নিয়ে দিল্লিতে ব্যস্ত আছেন। দু-এক দিনের মধ্যে তিনি জানিয়ে দেবেন, কবে আসতে পারবেন।