প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের সারদা কেলেঙ্কারি মামলায় গতকাল শুক্রবার সিবিআই জেরা করেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়কে। রাজ্যজুড়ে আশঙ্কা ছিল জেরার মাঝেই হয়তো সিবিআই গ্রেপ্তার করবে মুকুল রায়কে। যেমনটা ঘটেছিল রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্রের বেলায়। কিন্তু সিবিআই তা করেনি। সকাল সাড়ে ১০টায় মুকুল রায় কলকাতার সিবিআই অফিসে হাজির হন। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে তিন দফায় একটানা সাড়ে চার ঘণ্টা জেরা করেন। পরে সিবিআই সূত্র থেকে বলা হয়েছে, মুকুল রায় তাঁদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সাহায্য করেছেন। জেরায় মিলেছে নতুন বহু তথ্য।