মুক্তি পেলেন অনুপ চেটিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়া গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। আসামের গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অনুপ চেটিয়ার বিরুদ্ধে চারটি মামলার মধ্যে সবশেষ মামলায় গত বুধবার আদালত তাঁকে জামিন দেন। গতকাল বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পান।
প্রায় ১৮ বছর বাংলাদেশে জেলে কাটানোর পর দেড় মাস আগে অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। জামিনে মুক্তি পাওয়ায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনার পরের দফায় অনুপ চেটিয়া যোগ দিতে পারবেন বলে উলফার অন্য নেতারা ধারণা করছেন।