মুক্তিযুদ্ধের বন্ধু কে ভি কৃষ্ণা রাও আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কে ভি কৃষ্ণা রাও আর নেই। আজ শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে দিল্লির সামরিক হাসপাতালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। খবর এনডিটিভি অনলাইনের।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহার পারিকার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ভারত সেনাবাহিনীর অন্যতম সেরা এক নেতাকে হারিয়েছে। ১৯৭১ সালে যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অবদানের কারণে তাঁকে সব সময় স্মরণ করা হবে। ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবির সিং সুহাগও পূর্বসূরি কৃষ্ণা রাওয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
জেনারেল রাও ছিলেন ভারতের ১৪ তম সেনা প্রধান। ১৯৪২ সালের ৯ আগস্ট তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।