প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব শাখা গতকাল রোববার জম্মুতে হুরিয়াতের কট্টরপন্থী নেতা মাসারাত আলমের মুক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছে। পিডিপি-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের নির্দেশে গত শনিবার মাসারাতকে মুক্তি দেওয়া হয়। তাঁকে জাতীয় স্বার্থবিরোধী নেতা দাবি করে বিক্ষোভকারীরা বলেন, তিনি আবার জম্মু ও কাশ্মীরে জঙ্গিবাদকে উসকে দেবেন। রাজ্য কংগ্রেসও মাসারাতের মুক্তির সমালোচনা করেছে। ২০১০ সালের সরকারবিরোধী প্রতিবাদের ‘মূল স্থপতি’ মনে করা হয় এ হুরিয়াত নেতাকে।
পিটিআই